‘যেমন কর্ম তেমন ফল’, রুটকে স্মৃতিচারণ করালেন কুক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে মিচেল স্টার্কের করা একটি বল সোজা এসে সেফটি গার্ডে আঘাত লাগে জো রুটের। তারপর ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন রুট। অনাকাঙ্খিত সেই ঘটনার সময় হাস্যরসাত্মক পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে মৃদু হেসে ওঠেন উইকেটের অপরপ্রান্তে থাকা বেন স্টোকসসহ ফিল্ডিংয়ে থাকা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

আর টিভির পর্দায় এমন ঘটনা দেখে রুটকে পুরানো একটি ঘটনা মনে করিয়ে দিয়েছেন তারই সাবেক সতীর্থ অ্যালিস্টার কুক। ২০১৫ সালের অ্যাশেজের একটি ম্যাচে স্লিপ পজিশনে ফিল্ডিং করার সময় স্পর্শকাতর জায়গায় বল লেগেছিল কুকের। তার পাশেই ফিল্ডিংয়ে ছিলেন রুট। কুককে কাৎরাতে দেখে হেসে ফেলেছিলেন তিনিও।

এই ঘটনা রুটকে স্মরণ করিয়ে হাস্যরসাত্মক ভঙ্গিমায় কুক বলেন,”আমি শুধু বলতে চাই, যেমন কর্ম তেমন ফল! আমি কিন্তু ঠিক ছিলাম সেদিন। আমি তখন দুই সন্তানের পিতা ছিলাম। আমার জানা নেই, রুটের এখন কয় সন্তান আছে!”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »