নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যাশেজ সিরিজের বাকি তিন টেস্টের জন্য অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এদিকে চোট কাটিয়ে দলের সঙ্গে ফিরেছেন অজিদের টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও আরেক পেসার জস হ্যাজেলউড।
কামিন্স ও হ্যাজেলউড না থাকলেও অ্যাডিলেড টেস্টে দারুণ বোলিং করেছেন ঝাই রিচার্ডসন ও মিচেল নেসার। কামিন্স ও হ্যাজেলউড ফিরলে দুজনকেই অবশ্য একাদশে জায়গা হারাতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে সিডনিতে। সেখানকার টার্নিং উইকেটে একাদশে ডাক পড়তে পারে সোয়েপসনের।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।
