আগামী দশ বছর শাসন করবে বাবর আজমঃ ওয়াসিম আকরাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

একুশ শতকে বাবর আজমই সবচেয়ে বেশি দাপট দেখাবেন, বলে মনে করেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম। বাবরকে বর্তমান সময়ের সেরা চার ব্যাটারের একজন হিসেবেও জানিয়েছেন ওয়াসিম। করাচি কিংসের অধিনায়ক না হওয়া সত্ত্বেও বাবরের গুণাবলি মুগ্ধ করেছে ওয়াসিমকে।

ওয়াসিম বলেন,’‘সে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। আমি গত তিন বছর তার সাথে করাচি কিংসে কাজ করেছি। আমি তার কাজের নীতি পছন্দ করি। সে মনোযোগী এবং তার কর্মক্ষমতা নিয়ে কখনই সন্তুষ্ট হয় না। এটাই একজন ভালো নেতার বৈশিষ্ট্য।’’

বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও জো রুটের কাতারে বাবরকে অন্তর্ভুক্ত করে ওয়াসিম আরও বলেন,’‘আমি সেই সময়েই জানতাম, এই ছেলেটি তার কাজের নীতি এবং নিজের প্রতিভা দিয়ে নিশ্চয়ই পারফর্ম করবে। সে এখন ফ্যাব ফোরের অংশ। বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জো রুট এবং বাবর আজম এখন শীর্ষে রযেছেন। কোহলি বাবরের সমান।”

বাবরের সেরা সময়ের আরও অনেক অংশ এখনও দেখার বাকি রয়েছে বলেও মনে করেন ওয়াসিম।

ওয়াসিমের ভাষায়,’‘আপনি যদি পাকিস্তানের ব্যাটিং নিয়ে কথা বলেন তাহলে জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, ইনজামাম-উল-হক, ইউনিস খান, মোহম্মদ ইউসুফ দিয়ে শুরু করেন এবং তারপর এই বাবর আজমের কাছে আসেন। একবিংশ শতাব্দী বাবর আজমের, সে এই সময়ের ব্যাটসম্যান। তার মধ্যে এখনও অনেক কিছু বাকি আছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »