আইপিএলের মেগা নিলাম ফেব্রুয়ারিতে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরের নিলাম নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ বেশি। যদিও এখনও ঘোষণা করা হয়নি মেগা অকশনের দিনক্ষণ। প্রভাবশালী সংবাদমাধ্যম ক্রিকেট ডট কম জানিয়েছে, আইপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হতে পারে নতুন বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে জানুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহের আগে মেগা নিলামের সুযোগ নেই।

বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন,’‘আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির সিভিসি ক্যাপিটালসের ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত নেওয়া হয়নি। সেই সমস্যা না মিটলে, নিলামের চূড়ান্ত দিনক্ষণ এখনই জানানো যাচ্ছে না। আহমেদাবাদ আর লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির জন্য নির্দিষ্ট উইন্ডো রাখতে হবে। যার মধ্যে ৩ নতুন ক্রিকেটারকে তারা দলে নিতে পারে। জানুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহের আগে মেগা নিলাম আয়োজন সম্ভব নয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »