নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ একে.এম মহমুদ ইমন করোনা ভাইরাসে আক্রান্ত নন। বিষয়য়টি নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন তিনি।
জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্বে বাজিমাত করে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকেট নিয়ে দেশে ফিরে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রভাবের কারণে বাছাই পর্ব শেষ না করেই জিম্বাবুয়ে অবস্থানরত সব দলকেই দেশে ফেরত পাঠানো হয়েছিল। দেশে ফেরার পর জানা যায় জাতীয় নারী ক্রিকেট দলের ২ ক্রিকেটার জিম্বাবুয়ে থেকেই ওমিক্রন নিয়ে দেশে প্রবেশ করে। গতকাল বেশ কয়েকটি গণমাধ্যমে নতুন করে খবর প্রকাশ হয় ওই ২ নারী ক্রিকেটারের সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির প্রধান কোচ একে.এম মাহমুদ ইমন। তবে নিজের করোনা আক্রান্তের খবরটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
একে.এম ইমনের দাবী তিনি করোনা আক্রান্ত নন, করোনা টেস্টে ফলাফল নেগেটিভ আসে তার।
শুধুমাত্র জিম্বাবুয়ে সফরে থাকায় সেচ্ছায় রুম কোয়ারেন্টিন পালন করছেন তিনি, করোনা আক্রান্ত হওয়ার খবরটি সত্য নয় বলে জানান তিনি।
