অধিনায়ক রুটের রেকর্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংলিশ অধিনায়ক হিসেবে অনন্য রেকর্ড গড়লেন জো রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান নিজ দেশের অধিনায়ক হিসেবে টেস্টের অভিজাত ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ রান করেছেন।

অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের চার ইনিংসে সবমিলে ১৭৫ রান সংগ্রহের মধ্য দিয়ে এলিস্টার কুক, মাইকেল অ্যাথারটন, গ্রাহাম গুচ ও আন্দ্রে স্ট্রাউচকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান।

ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক এলিস্টার কুক ৪ হাজার ৮৪৪ রান করেন। ৩ হাজার ৮১৫ রান করেন মাইকেল অ্যাথারটন, ৩ হাজার ৫৮২ রান করেন গ্রাহাম গুচ। আর ৩ হাজার ৩৪৩ রান করেন আন্দ্রে স্ট্রাউচ।

তবে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে রেকর্ড সর্বোচ্চ ৮ হাজার ৬৫৯ রান করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার গ্রায়েম স্মিথ। দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ৬২৩ রান করেছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা অ্যালান বোর্ডার।

৬ হাজার ৫৪২ রান করেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। ৫ হাজার ৭০৩ রান করে এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »