নিজেদের প্রথম ম্যাচে পটুয়াখালীকে হারিয়ে একাডেমি কাপে শুভ সূচনা পিরোজপুরের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় এবং পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে পটুয়াখালী ক্রিকেট একাডেমীর বিপক্ষে ৯৬ রানের এক বিশাল জয় পেলো পিরোজপুর ক্রিকেট একাডেমি , । রবিবার সকাল ৯.০০ পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়ী হয়ে পটুয়াখালী ক্রিকেট একাডেমির বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় । ব্যাটিং এর আমন্ত্রন পেয়ে, হাসিব এর ৩৬, হাসনাইন এর ৪৩, ও ফয়সালের ৪৯ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে পিরোজপুর ক্রিকেট কোচিং একাডেমি,। পটুয়াখালীর সানজিল ৪ টি, এবং সফিকুল ও আবদুল্লাহ ২টি করে উইকেট নেয়। ২২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে , পিরোজপুর ক্রিকেট কোচিং একাডেমির দুই বোলার মুস্তাকিম ও হাসিব এর নিয়ন্ত্রিত বোলিং এ পটুয়াখালী ক্রিকেট একাডেমি ৩৮.৩ ওভারে ১২৯ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায় । উভয় বোলারই দলের পক্ষে ৩টি করে উইকেট নেয়। পটুয়াখালী এর পক্ষে ফরিদ ২৭, বাপ্পি ২৩ ও সাজিদ ২০ রান করে।

ম্যাচে ৯ ওভারে ১৮ রানে ৩ উইকেট নেয়ায় পিরোজপুর ক্রিকেট কোচিং একাডেমি এর আরাফাত ইসলাম মুস্তাকিম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ।

ম্যান অফ দ্যা ম্যাচের হাতে পুরষ্কার তুলে দেয় বরিশাল বিভাগীয় ক্রিকেট কোচ তাসরিকুল ইসলাম টোটাম এ সময় আরো উপস্থিত ছিলেন বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, বরিশালের পরিচালক ও প্রধান কোচ এজাজ আল মাহমুদ সুজন, পিরোজপুরের জেলা ক্রিকেট কোচ, লিমন দে, পটুয়াখালী জেলা ক্রিকেট কোচ, শ্যামল সরকার, পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার, মোঃ শকিল, মোঃ জসিম সহ অনান্য অতিথি বৃন্দ।

এজাজ আল মাহমুদ সুজন

বিভাগীয় প্রতিনিধি, বরিশাল।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »