নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বজুড়ে আবারো বেড়ে চলেছে করোনার সংক্রমণ। এবার করোনা হানা দিল অ্যাশেজেও। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার মর্যাদার এই লড়াইয়ে থাকা দুই মিডিয়া কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে একজন সম্প্রচার দলের সদস্য এবং অপরজন সাংবাদিক। তিনি আবার অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানের সাক্ষাৎকার নিয়েছিলেন।
যে সাংবাদিক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তাকে চতুর্থ দিন মাঠে আনা হয়নি, এমনকি তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও মাঠে আসতে বারণ করা হয়। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের দাবি, আক্রান্ত সাংবাদিক ইংল্যান্ডের এবং তিনি বিবিসি রেডিওর কর্মী।
