ব্যাট হাতে জেমস অ্যান্ডারসনের অপরাজিত সেঞ্চুরি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সবথেকে বেশি টেস্ট উইকেট নেওয়া পেসার। ৩১ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব। বোলার হিসেবে জেমস অ্যান্ডারসনের রেকর্ড এককথায় অবিশ্বাস্য। তবে এমন একজন বিশেষজ্ঞ বোলার ব্যাট হাতে যে নজির গড়লেন, তা টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর কোনও ব্যাটসম্যানের নেই।

আসলে টেস্টে এই নিয়ে মোট ১০০ বার ব্যাট করতে নেমে অপরাজিত থাকেন অ্যান্ডারসন। ১৬৭টি টেস্টের ২৩৪টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নামেন অ্যান্ডারসন। যার মধ্যে ১০০ বার নট-আউট থেকে মাঠ ছাড়েন ব্রিটিশ তারকা।
এই নিরিখে অ্যান্ডারসনের ধারে-কাছে কেউ নেই। কিংবদন্তি ওয়ালস এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। ক্যারিবিয়ান তারকা টেস্টে মোট ৬১ বার অপরাজিত ছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন। তিনি টেস্টে মোট ৫৬টি ইনিংসে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের বব উইলস ও নিউজিল্যান্ডের ক্রিস মার্টিনও এই নিরিখে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন। উইলস ৫৫ ও মার্টিন ৫২ বার নট-আউট ছিলেন টেস্টে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »