গোলাপি বলে রান করা সবচেয়ে কঠিন: লাবুশেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়ার অন্যতম ধারাবাহিক ব্যাটার হলেন মারনাস লাবুশেন। অ্যাডিলেড টেস্টে গোলাপি বল মোকাবেলা করে সেঞ্চুরি করা লাবুশেনের মতে ক্রিকেটে গোলাপি বলে রান করা সবচেয়ে কঠিন।

সাদা বল কিংবা লাল বল, যেকোনোটির সাথে তুলনায় গোলাপি বলকেই সবচেয়ে কঠিনের তালিকায় শীর্ষে রেখেছেন তিনি।

লাবুশেন বলেন, “যেকোনো কিছুর সাথে তুলনায় এটাই সবচেয়ে কঠিন। গোলাপি বলে ছন্দ খুঁজে নেওয়াও অনেক কঠিন। এবং প্রত্যেকটি গোলাপি বলই একদম আলাদা। আমরা এর আগেও এখানে গোলাপি খেলেছিলাম। পাকিস্তানের বিপক্ষে খেলেছিলাম তখন পিচে ঘাস ছিল, তাই তখন ধারাবাহিকভাবে বাউন্স আসছিল। ভারতের বিপক্ষে খেললাম, তখন আবার বল নিয়মিত উঁচু-নিচু হচ্ছিল।”

অ্যাডিলেড টেস্ট নিয়ে লাবুশেন বলেন,”এখন আমরা খেলছি যে বেশ ঘাস আছে এবারও। আমার কাছে তো মনে হয়েছে, সারাদিনই বল সিম করেছে। তারা যেভাবে বল ফেলেছে, বল সেভাবেই চলেছে। এখানে সকালে ব্যাট করার সময়ও আমি বুঝতে পারিনি যে পরের বলে কোন জায়গা দিয়ে রান বের করতে পারব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »