টেস্টে নতুন দায়িত্ব পেলেন রাহুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গত ৮ ডিসেম্বর ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পান রোহিত। তবে দায়িত্ব পাওয়ার পরই হ্যামস্ট্রিংয়ের চোটে রোহিত মাঠ থেকেই ছিটকে গিয়েছে। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফরের তিনটি টেস্ট ম্যাচই খেলা হচ্ছে না রোহিতের। ফলে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নতুন সহ-অধিনায়ক খুঁজতে হয়েছে ভারতকে।

এবার রোহিতের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের নামও ঘোষণা করল ভারত। দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের জন্য কোহলির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটার রাহুল। এ বছর ইংল্যান্ড সফরে সুযোগ পেয়েই শতক হাঁকিয়ে দলে নিজের জায়গা পাকা করেন রাহুল।

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঁচাল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারী, রিশভ পান্ট, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, শার্দূল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »