নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরম্যান্স হতাশাজনক। যার প্রথম প্রকোপ পড়ল নির্বাচক প্যানেলের ওপর। রজার হার্পারের অধীনের নির্বাচক প্যানেলকে মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরিচ্যুত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
গেল ২০১৯ সালে দায়িত্ব পান হার্পার ও তার নির্বাচক প্যানেল। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজ ১৬টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। টেস্টে পাঁচটি এবং ওয়ানডে ম্যাচে ১১টি জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। সবচেয়ে নাজুক অবস্থা টি-টোয়েন্টি সংস্করণে, এই সময়ে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে কেবল ১৪টি ম্যাচে। সব মিলিয়ে পারফরম্যান্স তাদের বিপক্ষেই ছিল।
