কোহলি বড্ড বেশি ঝগড়া করেঃ সৌরভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সম্প্রতি সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি যেন একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। অন্তত ভারতীয় ক্রিকেটের গণমাধ্যমে তাদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে এমনই মনে হচ্ছে। এমন এক পরিস্থিতিতে এবার সৌরভ বললেন, কোহলি বড্ড বেশি ঝগড়া করেন।

দুজনের বিরোধ আঁচ করা যাচ্ছে অনেক দিন থেকেই। সৌরভকে পেলেই তাই বারংবার প্রশ্ন করা হচ্ছে কোহলিকে জড়িয়ে। তবে এবার সৌরভ কোহলিকে জড়িয়ে একটি উত্তর দিয়েছেন, যার প্রশ্নে কোহলির নাম ছিল না। সম্প্রতি এক অনুষ্ঠানে সৌরভকে প্রশ্ন করা হয়, কোন ক্রিকেটারের অ্যাটিটিউড তার ভালো লাগে। এই প্রশ্নের জবাবে সৌরভ কোহলির নামই বলেছেন।

বিসিসিআই প্রধানের দাবি, কোহলি বড্ড বেশি ঝগড়া করেন। সৌরভ বলেন,’‘বিরাট কোহলির মধ্যে যে অ্যাটিটিউড হয়েছে, সেটা আমার খুব ভালো লাগে। কিন্তু, কোহলি বড্ড বেশি ঝগড়া করে।’’

বিসিসিআইয়ের প্রধান হিসেবে প্রতিনিয়ত নানামুখী চাপ বা স্ট্রেস কীভাবে সামলান, এমন প্রশ্নের জবাবে একই অনুষ্ঠানে রসিকতার পরিচয় দিয়েছেন সৌরভ।

তিনি বলেন,’‘জীবনে কোনো কিছুই চাপ নয়। স্ট্রেস তো শুধুমাত্র বউ আর গার্লফ্রেন্ডই দেয়!”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »