সিরিজ বাতিলের সুযোগ নেই: পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দুই ম্যাচ টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফদের কোয়ারেন্টাইন সময়সীমা বেড়ে গেছে। সেই সঙ্গে নিষেধাজ্ঞা এসেছে অনুশীলন ও জিমে।
লাগাতার কোয়ারেন্টাইনের জন্য সিরিজটির ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। এ নিয়ে শনিবার (১৮ ডিসেম্বর) জরুরী বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও সেখানে সিরিজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিউজিল্যান্ড সিরিজ বাতিলেন সুযোগ নেই বলে মনে করেন তিনি। আগামী ২১ ডিসেম্বর আবারও করোনা পরীক্ষা করা হবে বাংলাদেশ দলের সকলের। এরপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

এ প্রসঙ্গে পাপন বলেছেন,”অনেক খেলোয়াড় চিন্তা করছিল চলে আসা যায় কিনা, সিরিজটা বাদ দেয়া যায় কিনা। আসলে এটার কোনো সুযোগ নেই। আমাদের জানা মতে এটার কোনো সুযোগই নেই। ২১ তারিখের পরে যদি আবারও বাড়ায় (কোয়ারেন্টাইন) তখন আমরা ওদের সঙ্গে আলোচনায় যেতে পারব। ওদের বোর্ডের সঙ্গে যে কি করা যায়। এক সপ্তাহ পরই আবার ওদের ওইখানে অস্ট্রেলিয়া যাচ্ছে খেলতে। ওদেরও কিন্তু সময় নেই। এদিক সেদিক করার জন্য আমরা চেষ্টা করতে পারি। এখন পর্যন্ত আমরা এটাই জানি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »