নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে। যে কারণে সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বসতে চলেছে জরুরী সভায়।
জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দুটি টেস্টের এই সিরিজের ভাগ্য তাই ঝুলছে পেন্ডুলামের মত। দল দেশে ফিরে আসবে কি না এ নিয়ে আলোচনা করতে বিসিবি জরুরী সভা ডেকেছে। দায়িত্বশীলদের নিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই সভা শুরু হবে, নিশ্চিত করেছে জাতীয় দলের নীতিনির্ধারণী বিশেষ সূত্র।
