লখনউ এর প্রধান কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথমবারের মত অংশ নিচ্ছে লখনউ এর ফ্র্যাঞ্চাইজি। আর এই দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। আইপিএলের গত দুই আসরে পাঞ্জাব কিংসের কোচিং স্টাফে ছিলে ফ্লাওয়ার।

এদিকে দলটির অংশীদার সঞ্জীব গোয়েঙ্কা ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন তারা ফ্লাওয়ারের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করেছেন। যদিও চুক্তির মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। তিনি বলেছেন, খেলোয়াড় ও কোচ হিসেবে পেশাদারিত্বের কারণেই মূলত ফ্লাওয়ারকে নিয়োগ দিয়েছেন তারা।

নতুন এই দায়িত্ব পেয়ে ফ্লাওয়ার বলেছেন,’‘সুযোগ পাওয়ার জন্য এবং নতুন টিমে যোগ দিতে পেরে আমি আপ্লুত। ১৯৯৩ সালে জিম্বাবোয়ের হয়ে প্রথম ভারত সফর ছিল আমার। তারপর থেকে যখনই আমি এই দেশে খেলতে এসেছি কিংবা কোচিং করাতে এসেছি, উপভোগ করেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »