নিউজল্যান্ডে অনুশীলন বন্ধ বাংলাদেশ দলের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এরপর তার সংস্পর্শে আসা মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজসহ ৯ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছিল তারা। যদিও বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করা হয়নি তাদের। অবশ্য একদিন পরেই জানানো হয়েছে তিনদিন আরও কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এই বিষয়টি এক ভিডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি বলেন,”আমাদের সফরের কিছুদিন আগে সমঝোতার মাধ্যমে এটা সাতদিনের করা হয়েছিল। সঙ্গে আরও তিনদিন। আসলে এটা ১০ দিন সবসময় ছিল। এটার সাতদিন ছিল এমআইকিউয়ের অধীনে আর তিনদিন ছিল হোটেলে গিয়ে আপনি অনুশীলন করতে পারবেন কিন্তু আপনাকে হোটেলে আবার আইসোলেশনেই থাকতে হতো। সবমিলিয়ে ১০ দিনই ছিল। এখন হয়তো বা পরিবর্তন একটাই আসতে পারে যে আমাদের এই এমআইকিউয়ের অধীনেই ১০ দিন থাকবে।”

হেরাথের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে নাফিস আরও বলেন,”অনুশীলনের যে সুবিধাটা কালকে যেটার অনুমতি পেয়েছিলাম সেটা আমি আবারও বলছি সংগত কারণে এটা সরকারের দিক থেকে নিষেধ করা হয়েছে। এটাই আপডেট। আর রঙ্গনা হেরাথের ব্যাপারে বলতে চাই সে ভালো আছে। সে ধীরে ধীরে ভালো হচ্ছে। আমাদের দল প্রতিনিয়ত যোগাযোগে আছে। সুজন ভাই রয়েছে আমি রয়েছি সাধারণ যোগাযোগে। সে ভালো আছে এবং তার উন্নতি হচ্ছে। আশা করি শিগগিরই ওকে আমাদের সঙ্গে পাবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »