নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা একজন। নেতৃত্ব গুণের মতো পেসার হিসেবেওে দাপট দেখিয়েছেন দীর্ঘদিন। এদিকে বলা হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গত ১৫ বছরে ব্যাটে-বলে সমান তালে দাপট দেখাচ্ছেন তিনি।
বিজয় দিবসে নিজেদের অনুশীলন সেরে দুপুর নাগাদ সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ডাগ আউটের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। পাপন চলে যাওয়ার একটু পরই যুবাদের সঙ্গে গল্পে মাতেন আতাহার। যুব ক্রিকেটারদের পরামর্শও দিয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। তরুণদের সঙ্গে আলাপকালে কি পরামর্শ দিলেন তিনি।
এমন প্রশ্নের জবাবে আতাহার বলেন,’‘বললাম, এই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তোমরা। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। তবে অনূর্ধ্ব-১৯ দলের পরের পর্যায়টা আসলে অনেক ভিন্ন, অনেক কঠিন। তাই আরও বেশি কষ্ট করতে হবে। মাথার মধ্যে সবসময় রাখতে হবে আমাদের মুশফিক-মাশরাফি-সাকিব-তামিমদের চেয়ে ভালো খেলতে হবে।’’
আইসিসির কোনো শিরোপা কিংবা বড় কোনো ট্রফি জিততে না পারলেও বাংলাদেশকে শক্তিশালী দল বানাতে বড় অবদান রেখেছেন তারা। তাঁদের থেকে ভালো খেলার উপায় জানতে চাইলে আতাহার বলেন, ‘চেষ্টা,কষ্ট, বিশ্বাস! রান করতে হবে, উইকেট নিতে হবে।”
