প্রথম দিন শেষে চালকের আসনে অজিরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দিনের শেষদিকে ব্যাটার ডেভিড ওয়ার্নার সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও তিন ছোঁয়ার স্বপ্ন বাস্তবায়িত রেখেছেন মার্নাস ল্যাবুশেন। দুই ব্যাটারের দৃঢ়তায় অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে দারুন সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে স্টিভেন স্মিথের দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২২১ রান।

করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় দিবারাত্রির টেস্টের দলে নেই সদ্য অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া প্যাট কামিন্স। তার পরিবর্তে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিয়েছেন স্মিথ।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। যদিও, অধিনায়কের আস্থার প্রতিফলন দেখাতে পারেননি ওপেনার মার্কোস হ্যারিস। ইনিংসের অষ্টম ওভারে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন তিনি। বা দিকে লাফিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নিয়ে হ্যারিসকে প্যাভিলয়নের পথ দেখান জস বাটলার। দ্বিতীয় উইকেটে অবশ্য দারুণ এক জুটি গড়ে তোলেন ওয়ার্নার ও ল্যাবুশেন। এই দুজনের জুটি থেকে এসেছে ১৭২ রান।

প্রথম টেস্টের মতো এদিনও দারুন ছন্দে ছিলেন ওয়ার্নার। ১০৮ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন বাঁহাতি এই ওপেনার। শেষ বিকেলে ওয়ার্নারকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন বেন স্টোকস। ৯৫ রানে ব্যাটিং করার সময় স্টোকসের বলে শর্ট অ্যান্ড ওয়াইড বল খেলতে গিয়ে ব্রডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার।এদিকে ওয়ার্নারের সঙ্গে দারুণ ব্যাটিল করা ল্যাবুশেন হাফ সেঞ্চুরি পেয়েছেন ১৫৬ বলে। প্রথম দিন শেষে ডানহাতি এই ব্যাটার অপরাজিত ৯৫ রানে। তাকে সঙ্গ দেয়া স্মিথ অপরাজিত ১৮ রান করে। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ব্রড এবং স্টোকস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »