বিজয় দিবস ক্রিকেটে শহীদ মুশতাক একাদশের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

স্বাধীনতা অর্জনের অর্ধশত বছরে বিজয় দিবস ক্রিকেটে জয় পেয়েছে শহীদ মুশতাক একাদশ। প্রতিপক্ষ শহীদ জুয়েল একাদশকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় মুশতাক একাদশ। মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে দলটি মুশতাক একাদশ।

দলের পক্ষে ৫৫ বলে সর্বোচ্চ ৬০ রান সংগ্রহ করেন আতহার আলী খান। এছাড়া খালেদ মাসুদ পাইলট ১৫ বলে ৩১, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২৪ বলে ২৬, মোহাম্মদ রফিক ১৮ বলে ১৫, জাভেদ ওমর বেলিম ৬ বলে ৬ ও মিনহাজুল আবেদিন নান্নু ৪ বলে ৩ রান করেন।জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান জড়ো করে শহীদ জুয়েল একাদশ। দলের পক্ষে হাবিবুল বাশার সুমন ২৮ বলে অপরাজিত ২৯, মুশফিক বাবু ২৯ বলে ২৭, মাহমুদুল হাসান রানা ৮ বলে অপরাজিত ১৩, সাজ্জাদ আহমেদ ২১ বলে ১১, হান্নান সরকার ১১ বলে ১০, আনোয়ার হোসেন ৯ বলে ৬ ও মেহরাব হোসেন অপি ৮ বলে ২ রান করেন।

ম্যাচ শেষে ক্রিকেটারদের পুরস্কৃত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পুরস্কার বিতরণীর পাশাপাশি প্রধানমন্ত্রীর শপথপাঠে অংশ নেন ক্রিকেটাররা। প্রতি বছর বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয় বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। যেখানে দুই শহীদ ক্রিকেটার মুশতাক ও জুয়েলের নামে দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন ক্রিকেটাররা।সংক্ষিপ্ত স্কোর

টস : শহীদ জুয়েল একাদশ

শহীদ মুশতাক একাদশ : ১৫০/৫ (২০ ওভার)
আতহার ৬০, পাইলট ৩১*, বিদ্যুৎ ২৬, রফিক ১৫, বেলিম ৬, নান্নু ৩
রানা ২০/২, অপি ২৫/১, বাবু ২৭/১

শহীদ জুয়েল একাদশ : ১০৮/৬ (২০ ওভার)
বাশার ২৯*, বাবু ২৭, রানা ১৩
তারেক আজিজ ১৪/২, সানোয়ার ২৬/২

ফল : শহীদ মুশতাক একাদশ ৪২ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »