সৌরভ-কোহলি দ্রতু সমস্যার সমাধান করোঃ কপিল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিরাট কোহলির ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেওয়াই দেশটিতে চলমান অস্থিরতার সমাধান চেয়েছেন কপিল দেব। স্পর্শকাতর এই বিষয়ে জনসম্মুখে কারো কোনো মতামত প্রত্যাশা করছেন না তিনি।

হঠাৎ করে ওয়ানডে সংস্করণের নেতৃত্ব কেড়ে নেয়া হয় কোহলির কাছ থেকে। আর তা হস্তান্তর করা হয় রোহিত শর্মাকে। এরপর সৌরভ গাঙ্গুলি দাবি করেছিলেন, কোহলিকে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তে অনুরোধ করেছিলেন তারা।

১৫ ডিসেম্বর (বুধবার) সকালে কোহলি দাবি করেন, এমন কোনোকিছুই তাকে বলেনি কেউ। কোহলির বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) এক মুখপাত্র জানান, কোহলিকে নেতৃত্ব না ছাড়তে অনুরোধ করেছিলেন তারা!

এসব সমস্যার সঠিক সমাধান চান দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল,”এটা কাউকে দোষ দেয়ার সময় না। দক্ষিণ আফ্রিকা সফর এসে পড়েছে। সেখানে মনোযোগ দেয়া উচিত। বোর্ড সভাপতি অবশ্যই বোর্ড সভাপতির জায়গায়। তবে হ্যাঁ, ভারতের অধিনায়কও খুব বড় একটা বিষয়। কিন্তু জনসম্মুখে একে অপরকে বাজে বলা কখনোই ভালো কিছু নয়। এটা সৌরভের ক্ষেত্রেও যা, কোহলির ক্ষেত্রেও তা। এসব সমস্যাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিত। দেশের কথা প্রথমেই ভাবা উচিত। ভুল কোথায় ছিল সেটা এমনিতেই জানা যাবে। কিন্তু জনসম্মুখে এখন এসব বলে বেড়ানো ঠিক নয়। আমি এমন সফরের আগে দলকে বিতর্কিত অবস্থায় দেখতে চাই না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »