নিউজিল্যান্ডে প্রথমবারের মত চার দেয়ালের বাইরে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডে প্রথম ধাপের আইসোলেশন শেষ করেছে বাংলাদেশ দল। আজ ১৬ ডিসেম্বর অনুশীলন করতে গিয়েছে মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি তারা।

এছাড়াও প্রথম ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ হন সকলেই। এক ভিডিও বার্তায় এসব তথ্য দেন দলের অভিভাবক খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন,”বিজয়ের পঞ্চাশ ম্যাচে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্‌ সবাই নেগেটিভ এসেছি রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করব। তো ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।”

এদিকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এক দিন আগেই করোনা পজিটিভ হয়েছিল। স্বাভাবিকভাবেই তিনি আইসোলেশনে থাকছেন। ১৭ ডিসেম্বর দলের করোনা নেগেটিভ সদস্যরা আরেকটি হোটেলে গিয়ে আইসোলেশনে থাকবে।

সুজন আরও বলেন,”কালকে আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। আর যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে উনারা জিম ব্যবহার করতে পারবেন। আর উনারা ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবেন। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »