নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোট ও নিরাপত্তা রীতির কারণে অ্যাডিলেড টেস্টে খেলতে পারেছেন না অভিজ্ঞ দুই পেসার জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স। তার অনুপস্থিতিতে নতুন পেসারকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এদিকে, দলের অন্যতম সেরা পেসার ও দলীয় অধিনায়ক কামিন্সকেও হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের আগের রাতে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে বিপত্তি বাঁধিয়েছেন কামিন্স। তিনি এবং দলের আরও দুই ক্রিকেটার নাথান লায়ন ও মিচেল স্টার্ক যেখানে রাতের খাবার খাচ্ছিলেন, সেখানেই ছিলেন কোভিড পজিটিভ এক ব্যক্তি। সেই ব্যক্তি কামিন্সের খুব কাছাকাছি আসায় কামিন্সকে সাত দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিভাগ।
হ্যাজলউডের বদলে তরুণ ঝাই রিচার্ডসনকে একাদশে ডাকে তারা। কামিন্স ছিটকে পড়ার পরে মাইকেল নেসারের অভিষেক হয়েছে। ফলে মিচেল স্টার্কের সাথে একাদশের তিন পেসারই (গ্রীন, ঝাই ও নেসার) অনভিজ্ঞ।
এই নতুন মুখের মেলায় যুক্ত হয়েছেন আরও দুই জন। অ্যাডিলেড টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়া দলে যুক্ত করা হয়েছে দুই পেসার স্কট মাইকেল বোল্যান্ড ও মার্ক থমাস স্টেকেটিকে। তাদের কেউই এখনো অস্ট্রেলিয়ার পক্ষে সাদা জার্সি গায়ে চাপাননি
