নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে করোনা পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ দলের তিন ক্রিকেটারসহ মোট পাঁচ জন সদস্য করোনা পজিটিভ হয়েছে। এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মোট ছয় ক্রিকেটার পাকিস্তানে করোনায় আক্রান্ত হলেন।
নতুন করে করোনায় আক্রান্ত তিন জন ক্রিকেটার হলেন শাই হোপ, অকিল হোসেন ও জাস্টিন গ্রেভস। বাকি দুই জন হলেন, সহকারী কোচ রোডি ইস্টউইক ও দলের চিকিৎসক অক্ষয় মানসিংহ। তারা ১০ দিন বা পিসিআর টেস্ট নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত অবশ্যই তাদের আইসোলেশন পালন করতে হবে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, “আক্রান্ত তিন জন ক্রিকেটার আগামী ম্যাচটি খেলতে পারবেন না এবং এই পাঁচ জনই এখন আইসোলেশনে থাকবেন। তারা সবাই মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন। তারা আগামী ১০ দিন কিংবা পিসিআর টেস্টে নেগেটিভ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন।”
