নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তগত দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ টেস্ট দল এখন নিউজিল্যান্ড সফরে। মূল ম্যাচের আগে টাইগাররা খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ম্যাচ দুটির সূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

প্রথম প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২২ ডিসেম্বর। এই ম্যাচে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দুই দলে বিভক্ত হয়ে নিজেদের ঝালিয়ে নেবেন। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৮ ডিসেম্বর। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড ‘এ’ দল।

বিসিবির শীর্ষস্থানীয় পরিচালক আকরাম খান গণমাধ্যমকে বলেন,”২২ ও ২৩ তারিখ আমরা নিজেদের মধ্যে খেলবে এবং ২৮ ও ২৯ তারিখ নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলব। এরপর ১ ও ৯ তারিখ সূচি অনুযায়ী দুটি টেস্ট খেলব।”

যদিও বৃষ্টির কারণে প্রথম দিন মাঠে অনুশীলন করতে পারেনি সফরকারী বাংলাদেশ দল।

আকরাম বলেন,“আজ সবাই অনুশীলনে গিয়েছে। বৃষ্টি হওয়ায় মাঠে অনুশীলন করতে পারেনি, জিম করেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »