নিউজিল্যান্ডে ‘১০’ দিনের কোয়ারেন্টিনে মুমিনুলসহ ‘৪’ ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডে ৫ দিন কোয়ারেন্টিন করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে অধিনায়ক মুমিনুল ইসলামসহ টেস্ট স্কোয়াডের ৪ ক্রিকেটার ও দলের মোট ৯ সদস্যকে ১০ দিন কোয়ারেন্টিন পালন করতে হবে।

গেল ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ টেস্ট দল। ১০ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছে শুরু হয় কোয়ারেন্টিন। সেই হিসেবে কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। কিন্তু বিপত্তি বেঁধেছে চার ক্রিকেটার মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি ও মেহেদী হাসান মিরাজের। তাদের পালন করতে হবে ১০ দিনের কোয়ারেন্টিন।

অধিনায়কসহ এই ৪ ক্রিকেটারকে ছাড়াই তাই ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »