নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ড্রাফটের ক্যাটাগরি থেকে কামরানকে কোন দল নেয়নি। যে কারণে তাকে আবার নামিয়ে দেয়া হয় সিলভার ক্যাটাগরিতে। সেখান থেকেই তাকে দলে ভিড়িয়েছে পুরনো দল পেশওয়ার জালমি।
কামরানের এই বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা চলছে। এমন সময়ই বিনা পয়সায় পিএসএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাস।
কামরানের পিএসএল না খেলার সিদ্ধান্তটি টুইটে জানিয়েছিল ইএসপিএন ক্রিকইনফো। সেটাই রিটুইট করে এরাসমাস লিখেছেন, ‘আমাকে ফ্রিতে নিয়ে নাও।’
