অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজ খেলবে আফগানিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ‘সবার জন্য খেলা’ নীতিতে বিশ্বাসী ক্রিকেট অস্ট্রেলিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছিল, তালেবান সরকার আফগানিস্তানে মেয়েদের ক্রিকেট সমর্থন না করলে আফগান ছেলেদের বিপক্ষেও খেলবে না তারা। বাতিল হয়ে যায় একমাত্র টেস্ট।

সেই সময়ের অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন জানান, আফগানিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে চান না তিনি। তাতে অবশ‍্য কান দেয়নি আইসিসি। তবে টুর্নামেন্ট শেষেই একটি কমিটি করে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। আফগানিস্তানের ক্রিকেট নিয়ে প্রতিবেদন জমা দেবে সেই কমিটি।

এর মধ‍্যেই মঙ্গলবার আগামী দুই বছরের জন্য ভবিষ্যৎ সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০২৩ সাল পর্যন্ত ১১টি ওয়ানডে, ৪টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট সিরিজ খেলবে আফগানরা।

এর মধ‍্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টিতে এই প্রথম মুখোমুখি হবে দেশ দুটি। ওয়ানডে সিরিজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।

২০২৩ সালের মার্চ-এপ্রিলে দুই দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুটি সিরিজের আয়োজকই আফগানিস্তান। এখন পর্যন্ত তিনটি ওয়ানডেতে দেখা হয়েছে দুই দলের। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপ ছাড়া দুই দল একটি ওয়ানডে খেলেছিল ২০১২ সালে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »