কোহলিকে এলপিএলে দেখতে চান রাজাপাকসে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিরাট কোহলি বর্তমান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। যে কোনো অধিনায়কই তাকে নিয়ে দল সাজাতে চাই। যদিও ভারতের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদের।

এরপরও ভারতের এই টেস্ট অধিনায়ককে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দেখতে চান ভানুকা রাজাপাকশে। এই লঙ্কান ব্যাটার গল গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্বে আছেন। গত আসরে নেতৃত্বের ভার এসে পড়ে তার কাঁধে।

এবারের আসরের শুরু থেকেই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সম্প্রতি এক আলাপচারিচায় কোহলিকে এলপিএলে দেখার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অধিনায়কত্ব তাকে আক্রমণাত্মক ব্যাটার হতে কতটা সাহায্য করছে এই বিষয়েও খোলাসা করেছেন তিনি।
লঙ্কান ব্যাটার বলেন,”কোনো সন্দেহ ছাড়াই বলবো বিরাট কোহলি।’ সেই সঙ্গে কোন ভারতীয় ক্রিকেটারকে এলপিএলে দেখতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই বিরাট কোহলি।”

এবারের এলপিএলে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়ে রাজাপাকসে বলেন,”একটি দলকে নেতৃত্ব দেয়া সবসময়ই চমৎকার ব্যাপার। আমি এটার সুযোগ পেয়েছি কারণ শহীদ আফ্রিদি ব্যক্তিগত কারণে মাঝ পথে চলে গিয়েছিলেন। ছেলেদের সঙ্গে আমার দারুণ সময় কেটেছে এবং আমি এ বছর শিরোপা জিততে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »