দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না কোহলি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে সেই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করছে এমন সংবাদ।

সেই সময়ে কোহলির একমাত্র মেয়ের জন্মদিন। বিসিসিআইকে এর মাঝে সেই কারণ দেখিয়ে ছুটির আবেদন করেছেন কোহলি, এমনটাই লেখা আছে সেই প্রতিবেদনে।

টাইমস অব ইন্ডিয়ার ধারণা, নেতৃত্ব থেকে অপসারণের বিষয়টি পছন্দ হয়নি কোহলির। আর তাই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে,”ভারতীয় দলে সবসময় ইগোর লড়াই ছিল। কপিল দেব আর সুনিল গাভাস্কারের মাঝে ছিল, মোহাম্মদ আজহারউদ্দিন আর শচিন টেন্ডুলকারের মাঝে ছিল, সৌরভ গাঙ্গুলি আর রাহুল দ্রাবিড়ের মাঝে ছিল, এমএস ধোনির সঙ্গে বিরেন্দর শেবাগ বা গৌতম গম্ভীরের ছিল। এর মানে এই নয় যে তারা মাঠে এসব দেখিয়েছে। তারা পেশাদার এবং সেইভাবেই তারা সবসময় চলেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »