নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২৩ সাল পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবির এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) অনুযায়ী আফগানিস্তান আগামী বছর বাংলাদেশ সফরে আসবে।
আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। সফরটিতে মোট পাঁচটি খেলবে তারা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকছে তিনটি ওয়ানডে ম্যাচ। এছাড়া দুইটি টি-টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
ধারণা করা হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর অর্থাৎ ২০ ফেব্রুয়ারির পরে শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজটি।
