রুটের নেতৃত্ব গুণের অভাব আছেঃ ম্যাককালাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ক্যারিয়ারের সেরা ফর্মে থাকলেও ইংল্যান্ড দল আছে বিপদে। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের এই ব্যর্থতার জন্য রুটকেই দায়ী করলেন ব্রেন্ডন ম্যাককালাম।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও তার পরই ভারতে সিরিজ হারে ইংল্যান্ড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেও সিরিজ হারে ইংলিশরা। দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদার অ্যাশেজ সিরিজ। প্রথম ম্যাচে শোচনীয় হারে ইতোমধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে রুটের দল। আর ইংল্যান্ড টেস্ট দলের এই ভগ্নদশার জন্য অধিনায়ক রুটের দুর্বলতা তুলে ধরলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম।

ব্রেন্ডন ম্যাককালাম বলেন,“হ্যা, রুট একজন চমৎকার মানুষ ও দারুণ ক্রিকেটার। তারা বলে, রুট নাকি খুব ভালো নেতাও। কিন্তু আমি সেটি মনে করি না। আমার কাছে ভালো নেতৃত্ব মানে কেবলই সঠিক সময়ে সঠিক জনকে কাজে লাগানোই নয়। রুট সেদিক দিয়েও সেরাদের একজন হতে পারেনি। সে ম্যাচকে ভঙ্গুর হতেই সুযোগ দেয়। অস্ট্রেলিয়াকেও সে ম্যাচ ঘুরিয়ে নিতে সুযোগ দিয়েছে।দলের সেরা খেলোয়াড় হলেই অধিনায়ক হওয়া যায় না। ভালো অধিনায়কত্ব মানে তোমার পাশের পরিবেশকে এমনভাবে গড়ে তোলা যেন তারাও সফলতার জন্য অনুপ্রাণিত হয় এবং সেদিকেই ছুটে যায়। আমার মনে হয়, জো রুটের অধীনে ইংল্যান্ডের এই দলের কোনো ব্যাটারই উন্নতি করতে পারবে না। এখন দলটিতে বড় দ্বন্দ্ব হলো, অধিনায়ক ও দলের বাকি ক্রিকেটারদের মধ্যে কে দলটিকে সবার ওপরে নিয়ে গোছাতে পারবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »