নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজে খেলা হচ্ছে না ওপেনার রোহিত শর্মার। এতে প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন প্রিয়াঙ্ক পাঁচাল। রোহিতকে মাঠের বাইরে ছিটকে ফেলেছে হ্যামস্ট্রিং ইঞ্জুরি। টেস্ট সিরিজে খেলতে না পারলেও ওয়ানডে সিরিজে অবশ্য খেলবেন তিনি, এবং দলকে নেতৃত্বও দিবেন।
টেস্টের মতো ওয়ানডে সিরিজেও অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। হ্যামস্টিং ইনজুরিই ওপেনার রোহিত শর্মা কে মাঠের বাইরে ছিটকে দিয়েছে। টেস্ট সিরিজে খেলতে না পারলেও ওয়ানডে সিরিজে অবশ্য খেলবেন তিনি। পাশাপাশি দলকে নেতৃত্বও দিবেন।
রুহিতের চোটে কপাল খুলেছে ৩১ বছর বয়সী ক্রিকেটার পাঁচালের। ১০০ ম্যাচে ৭০১১ রান রয়েছে গুজরাটের এই ক্রিকেটারের, আছে ২৪টি শতক। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে শতক হাঁকিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। এবার সুযোগ পেলেও জাতীয় দলেও।
ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক লড়াই মাঠে গড়াবে টেস্ট সিরিজ দিয়ে, যার গোড়াপত্তন বক্সিং ডে টেস্টে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ভেন্যু সেঞ্চুরিয়ন। নতুন বছরে অর্থাৎ ৩ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট, যার ভেন্যু জোহানেসবার্গ। ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট নিউল্যান্ডসে।
ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঁচাল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারী, রিশভ পান্ট, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, শার্দূল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।
