নভেম্বর মাসের সেরা ম্যাথিউস-ওয়ার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নভেম্বরের প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদেশ নারী দলের স্পিনার নাহিদা আক্তার। যদিও তাকে হারিয়ে এই মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার হেইলি ম্যাথিউস।

আর পুরুষদের মধ্যে নভেম্বরের সেরা ক্রিকেটার হয়েছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। তার সঙ্গে প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের ব্যাটার আবিদ আলী ও কিউই পেসার টিম সাউদি।

এদিকে ক্যারিবীয় নারী ক্রিকেটার ম্যাথিউস পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও নারী বিশ্বকাপের বাছাই পর্ব মিলিয়ে ১৪১ রানের পাশাপাশি ৯ উইকেট নিয়েছেন। এটাই তাকে মাসের সেরা খেলোয়ারের পুরষ্কার এনে দিয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »