অ্যাডিলেড টেস্টে ফিরছেন ব্রড ও অ্যান্ডারসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি অ্যাশেজের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। তবে অ্যাডিলেডে দিবারাত্রি টেস্টের আগেই ইংল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে পাচ্ছে ইংলিশরা।

গোলাপি বলের এই টেস্টে অভিজ্ঞ পেসারদের গুরুত্ব আরও বেশি। এই গুরুত্বপূর্ণ সময়েই সৌভাগ্যবশত ব্রড ও অ্যান্ডারসনকে আবার দলে পাচ্ছে ইংল্যান্ড। ইংলিশ প্রধান কোচ ক্রিস সিলভারউড নিশ্চিত করেছেন ব্রড ও অ্যান্ডারসনের বিষয়টি।

এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাপারে সিলভারউড বলেছেন,”জিমি দ্বিতীয় ম্যাচ খেলার জন্য সুস্থ ও প্রস্তুত হয়ে যাবে, এবং স্টুয়ার্টেরও একই অবস্থা। তারা দুই জনই দ্বিতীয় ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তাদের অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী তাই এমন দুইজনকে দল গঠনের সময় বিবেচনায় নিতে পেরে আমি খুব খুশি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »