নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে প্রথমে আটটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। সেখান থেকে ইতোমধ্যে বাছাই করা হয়েছে ছয়টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকছে প্রগতি গ্রুপ।
ইতোমধ্যে সিলেট আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানের নাম জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। যদিও তারা বিসিবির অনুমোদনের জন্য অপেক্ষায় আছেন। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের নিয়েও চমক দিতে প্রস্তুত দলটি।
