নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিনদিন ক্রিস গেইলের ক্যারিয়ারের জৌলুস হারিয়ে যাচ্ছে। বড় ইনিংস খেলতে পারছেন না গেইল আর। ফলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাকে কেউ দলে টানেনি। এছাড়াও আরও কয়েকজন তারকা ক্রিকেটার দল পাননি।
নিজের দিনে গেইল একাই হারিয়ে দিতে পারেন যে কোন দলকে। তার ব্যাটে যেদিন রান আসে, সেদিন গ্যালারিতে ছক্কা বৃষ্টি হবে তা সহজেই অনুমান করা যায়। গত কয়েকবছর ধরেই ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না গেইল।
গতকাল (রবিবার) অনুষ্ঠিত হয় পিএসএলের প্লেয়ার ড্রাফটে। সেখানে কোনো দলই গেইলকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি। অবশ্য, একই সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফলে গেইলের জন্য এখনো বিপিএলের দরজা খোলা আছে।
