নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের জন্য ফরচুন গ্রুপের কোচিং প্যানেলে দেখা যাবে প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিমকে।
প্লেয়ার্স ড্রাফটের আগেই বরিশাল আইকন ক্রিকেটার হিসেবে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে কথা প্রায় পাকাপাকি করেছে। দলের কোচ হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক ও ঘরোয়া ক্রিকেটের খ্যাতনামা কোচ খালেদ মাহমুদ সুজন। তার সাথে যুক্ত হবেন ফাহিম।
