নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, বরিশাল এর ক্রিকেটার রায়হান খানের সেঞ্চুরি তে বিসিবি কাপ ক্রিকেট টুর্নামেন্টে শুভসূচনা করল বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশাল ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় এবং পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে ২৮৭ রানের এক বিশাল জয় পেলো বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, বরিশাল। রবিবার সকাল ৯.০০ পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়ী হয়ে গৌরনদী ক্রিকেট একাডেমির বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, বরিশাল । দলীয় অধিনায়ক রায়হান খানের ঝলমলে সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৮ উইকেট হারিয়ে তারা ৩১৫ রান সংগ্রহ করে বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, বরিশাল। এছাড়াও দলের পক্ষে ইভান ৬০, রাবিক ৪৮ রান সংগ্রহ করে। ৩১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে , বেসিক ক্রিকেট কোচিং একাডেমির দুই বোলার ইয়ামিন ও রাব্বির নিয়ন্ত্রিত বোলিং এ গৌরনদী ক্রিকেট একাডেমি মাত্র ২৮ রানে অল আউট হয়ে যায় । ইয়ামিন দলের পক্ষে ৫টি এবং রাব্বি ৪টি করে উইকেট নেয়।
ম্যাচে চমৎকার পারফরম্যান্স এর জন্য বেসিক ক্রিকেট কোচিং একাডেমি এর দলীয় অধিনায়ক রায়হান খান ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ।
ম্যান অফ দ্যা ম্যাচের হাতে পুরষ্কার তুলে দেয় বরিশাল বিভাগীয় ক্রিকেট কোচ তাসরিকুল ইসলাম টোটাম এ সময় আরো উপস্থিত ছিলেন বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, বরিশালের পরিচালক ও প্রধান কোচ এজাজ আল মাহমুদ সুজন।
রিপোর্ট:
এজাজ আল মাহমুদ সুজন
বিভাগীয় প্রতিনিধি, বরিশাল।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর
