সাকিব-শিশিরের ‘নবম’ বিবাহবার্ষিকী আজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৯ বছর আগে ঠিক আজকের এই দিনটিতে বিয়ের পিড়িতে বসে স্মরণীয় এই দিনটিকে নিজেদের জীবনের সঙ্গে যুক্ত করে নিজেদের জন্যও স্মরণীয় করে রেখেছিলেন সাকিব-শিশির দম্পতি।২০১২ সালের ১২ই ডিসেম্বর আজকের দিনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছিলেন নারায়ণগঞ্জের মেয়ে উম্মে আহম্মেদ শিশিরকে।

১২-১২-১২!
সংখ্যার বিচারে আজ থেকে ৯ বছর আগে আজকের দিনটি ছিল বিশেষ একটি দিন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সারাবিশ্বব্যাপী অনেক মানুষ দিনটিকে নিজেদের জীবনের স্মৃতির ক্যানভাসে বাধিয়ে রাখার জন্য অদ্ভুত অদ্ভুত পরিকল্পনা করেছিল। ম্যাজিক্যাল এই দিনটিকে সাকিব-শিশির জুটিও আর হাত ছাড়া করেননি।নিজেদের জীবনের সবচেয়ে বড় মঞ্চটি এই বিশেষ দিনটিতে সাজিয়েছিলেন এই দম্পতি। ১২-১২-১২ এই দিনটিতে বিয়ের পিড়িতে বসে দিনটিকে নিজেদের বিবাহবার্ষিকীর মতো বিশেষ দিন হিসেবে স্মরনীয় করে রেখেছেন তারা।

২০১০ সালে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নারায়ণঞ্জের মেয়ে শিশিরের সাথে পরিচয় সাকিবের। এরপর দুজনের সেই পরিচয়ের সম্পর্ক ধীরে ধীরে রুপান্তরিত হয় প্রেমের সম্পর্কে। আর ২০১২ সালের ১২-১২-১২ এই ম্যাজিক্যাল দিনটিতে রাজধানীর রূপসী বাংলা হোটেলে আকদ হয় সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের।

সুখী এই দম্পতির কোল আলোকিত করে ২০১৫ সালে জন্মগ্রহণ করে তাদের প্রথম কন্যাসন্তান আলাইনা হাসান আব্রী। কন্যার জন্মের পর উচ্ছ্বাসিত বাবা সাকিব আল হাসান জানান: কন্যা আলাইনা হাসান আব্রী তার জীবনের সবচেয়ে বড় উপহার এবং সবচেয়ে দামী উপহার।

গত বছরের এপ্রিলে জন্ম নেয় সাকিবের দ্বিতীয় কন্যা সন্তান ইররাম। সর্বশেষ চলতি বছরের মার্চে সাকিব-শিশির দম্পতির কোল আলোকিত করে জন্মগ্রহণ করে তাদের প্রথম পুত্র সন্তান আইজাহ আল হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »