কুমিল্লার হয়ে বিপিএল খেলতে আসছেন মঈন আলী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলী অংশ নিচ্ছেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ড্রাফটের আগেই তাকে দলে ভিড়িয়েছে দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্রত্যাবর্তনে বেশ কয়েকটি চমক রাখছে দলটি। এরই একটি চমক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। এর আগে ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএল খেলেছিলেন মঈন। মঈনের সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আরও খেলবেন ফাফ ডু প্লেসি ও সুনীল নারাইন। কথাবার্তা চলছে আন্দ্রে রাসেলকে নিয়েও।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল বলেন,”বিদেশি খেলোয়াড়দের সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম্পর্কে আমরা কখনও কম্প্রোমাইজ করিনি। আমাদের দলে এবার বড় বড় নাম থাকছে। সুনীল নারাইন, ফাফ ডু প্লেসি ও মঈন আলী এখন পর্যন্ত নিশ্চিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »