নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না জস হ্যাজেলউডের। মূলত সাইড স্ট্রেইন চোটের কারণে অ্যাডিলেড টেস্টে থাকছেন না তিনি। ব্রিসবেন থেকে অ্যাডিলেডে না গিয়ে সিডনির বিমান ধরতে দেখা যায় হ্যাজেলউডকে।
প্রথম ম্যাচে গ্যাবায় নয় উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। সেই টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ ওভারে বোলিং করেছিলেন হ্যাজেলউড। চোটের কারণে তাকে ছাড়াই বোলিং আক্রমণ সাজিয়েছিলেন প্যাট কামিন্স।
অ্যাডিলেডে আরেক ইনফর্ম পেসার ঝাই রিচার্ডসনকে খেলানোর কথা ভাবছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। ২০১৯ সালের শুরুর দিকে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন তিনি।
