নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে সীমিত ওভারের দুই ফরম্যাটেই রোহিত শর্মা এখন ভারতের অধিনায়ক। তবে রোহিত এখনও কোহলিকেই দলের নেতা হিসেবে মান্য গণ্য করেন।
এরআগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলি জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টি দলের অধিনায়কের ভূমিকায় থাকবেন না তিনি। তবে টেস্ট ও ওয়ানডেতে চালিয়ে যেতে চেয়েছিলেন নেতৃত্ব। বোর্ড ও নির্বাচকরা সীমিত ওভারে ভিন্ন অধিনায়ক রাখার বিপক্ষে ছিলেন। হুট করে সীমিত ওভারের ক্রিকেটে দলের সাম্রাজ্য পাওয়া রোহিত অবশ্য এখনও কোহলিকে দলের নেতা হিসেবে গণ্য করছেন।
রোহিত বলেন,”কোহলির মত ব্যাটারের প্রয়োজন দলে কখনই ফুরায় না। টি-টোয়েন্টিতে পঞ্চাশের ওপর গড় আছে ওর যা অবিশ্বাস্য। সেই সাথে আছে অভিজ্ঞতা। অনেকবার সে দলকে খাদের কিনারা থেকে সাফল্য এনে দিয়েছে কোহলি। এরকম একজনকে দলে সবসময়ই প্রয়োজন।’’
রোহিত শর্মা তাই বিরাট কোহলিকে ছাড়া কিছু ভাবতেই চান না। তিনি বলেন,’‘কোহলি এখনও দলের নেতা। তাকে ছাড়া কিছু ভাবাই যায় না।”
