মরিসনের চোখে সবচেয়ে ওভাররেটেড ক্রিকেটার পোলার্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরীক্ষিত অলরাউন্ডার কাইরন পোলার্ড। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে রীতিমতো হটকেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

তবে জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসনের ধারণা, পারফরম্যান্সের তুলনায় একটু বেশিই হাঁক-ডাক হয় পোলার্ডকে নিয়ে। নিউজিল্যান্ডের সাবেক এই পেসারের মতে, বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে ওভাররেটেড ক্রিকেটার এই ক্যারিবিয়ান।

অভিষেকের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে নিয়মিত খেলছেন। পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও সরব উপস্থিতি এই অলরাউন্ডারের।
সম্প্রতি জনপ্রিয় স্পোর্টস পোর্টাল স্পোর্টসকিডাকে দেয়া এক সাক্ষাৎকার মরিসন বলেন, বর্তমান সময়ের ‘সবচেয়ে ওভার রেটেড’ ক্রিকেটার হলো পোলার্ড।

পোলার্ডের পারফরম্যান্স অবশ্য বলছে তাকে নিয়ে আলোচনা থাকাঠা যৌক্তিকই। ক্যারিবিয়ানদের হয়ে ১১৯ ওয়ানডে ম্যাচে প্রায় ২৬ গড়ে ২ হাজার ৬৩৩ রান করেছেন পোলার্ড। যেখানে তিনি ব্যাটিং করেছেন একশোর কাছাকাছি স্ট্রাইক রেটে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »