অধিনায়কত্বকে কঠিন মনে হয় না মুমিনুলের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের টেস্ট দলকে অটুট রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন মুমিনুল হক। চলতি বছরে টেস্টে হাবুডুবু খাচ্ছে দল এমন সময়েও অধিনায়কত্বকে কঠিন মনে হচ্ছে না মুমিনুলের। এর আগে নেতৃত্ব পাওয়ার পর বলেছিলেন, সিনিয়ররা থাকায় তিনি নির্ভার।

২০২০ সালে জানিয়েছিলেন, অধিনায়কত্ব এখন সহজ হয়ে উঠেছে। আর গত এপ্রিলে বলেছিলেন, অধিনায়কত্বের চাপ হজম করা শিখে গেছেন। এবার মুমিনুলের ভাষ্য, ‘না, কঠিন না। একটু চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ নিয়েছি বলেই এই সিটে বসে আপনার সাথে কথা বলতে পারছি। এই চ্যালেঞ্জ সবাই নিতে পারে না। সবাইকে আল্লাহ দেয় না। এটা এক ধরনের সম্মান।’

দলের দুঃসময়েও কেন মুমিনুলের কাছে কঠিন মনে হচ্ছে না? মুমিনুল বলেন,”দল যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যায় তখন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ। সামনে আরও চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে। আমি এখনও আশা রাখছি। জিনিসটা ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করি। চাপ পেয়ে বসেনি। ভালো দিকগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’’

মুমিনুল আরো বলেন,’‘আমি হয়ত পারিনি। সত্যি কথা এটা। আমি বলেছিলাম চেষ্টা করবো, কিন্তু পারিনি। দিন শেষে আমরা সবাই তো আসলে ফলাফল দেখি। প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি না, আপনি, আমি কেউই না। ফলাফল যেহেতু হয়নি, আপনার সাথে আমি একমত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »