নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হাতির আক্রমণে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠকর্মীর মৃত্যু হয়েছে। তারা মূলত হাম্বানটোটা ক্রিকেট মাঠের গ্রাউন্ডসম্যান বা মাঠকর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন। মাঠের কাজ শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন, এমন সময় হাতি তাদের ওপর আক্রমণ করে।
ধারণা করা হচ্ছে, দুইজনকেই একটি হাতি আক্রমণ করেছে। গেল মঙ্গলবার (৭ ডিসেম্বর) হাম্বানটোটার মাহিন্দ রাজাপক্ষে স্টেডিয়ামে নিজেদের কাজ শেষ করে স্থানীয় সময় রাত ৯টায় সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পরদিন স্টেডিয়ামের ৫০০ মিটার দূরে তাদের মরাদেহ শনাক্ত করা হলে হাতির আক্রমণে মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হয়। যদিও কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
