নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি ফরম্যাটের পর এবার একদিনের ক্রিকেটেও ভারতের অধিনায়কের দায়িত্বে দলটির তারকা ওপেনার রোহিত শর্মা। বিরাট কোহলিকে সরিয়ে রোহিতকে ওয়ানডেতে ভারতের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট কোহলি জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন না তিনি। সেই মোতাবেক বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পরপরই রোহিতকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করে বোর্ড।
