নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন রঙ্গনা হেরাথ। এবার তাঁকে পূর্ণাঙ্গ কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি।
নতুন চুক্তিতে হেরাথের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হবে ২০২৩ সালের নভেম্বরে। নতুন চুক্তি কার্যকর হবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই।
১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে বাংলাদেশের। সেখান থেকে দুই বছরের চুক্তি কার্যকর হবে হেরাথের।
