সাকিবের পালকে যুক্ত আরও একটি অর্জন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ৬৭ রান যোগ করতে পারলেই ৪ হাজারী ক্লাবের যোগ দিতে পারবেন। সে লক্ষ্য নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। প্রথম ইনিংসে করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৩। তাতেই লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসেও সর্বোচ্চ স্কোর (৬৩) তারই।

তামিম, মুশকিুর রহিমের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে ৪ হাজারী ক্লাবে অন্তর্ভুক্ত হয়ে আর একটি রেকর্ড করেছেন সাকিব। ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের পাশে আড়াইশ উইকেটে সেরা অলরাউন্ডারদের সংক্ষিপ্ত তালিকায় দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১১৫৭৯ রানের পাশে ২৭৩ উইকেট), পাকিস্তানের শহিদ আফ্রিদির পাশে জায়গা করে নিয়েছেন সাকিব বেশ কিছুদিন আগে। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট টি-২০তে একমাত্র ডাবলের (হাজার রানের পাশে ১শ’ উইকেট) রেকর্ডটা এই বাংলাদেশ সেনসেশনের।

অবশিষ্ট ছিল সেরা সেরা অলরাউন্ডারদের ( ৪ হাজার রানের পাশে ২শ উইকেট) সংক্ষিপ্ত তালিকায় নাম ওঠানো। সেই ইতিহাসটাও রচনা করেছেন বুধবার (৪ ডিসেম্বর) সাকিব।

এতোদিন এই রেকর্ডে ছিলেন ক্যারিবান গ্রেট স্যার গ্যারি সোবার্স (৯৩ টেস্টে ৮০৩২ রান, ২৩৫ উইকেট), ইংল্যান্ড গ্রেট ইয়ান বোথাম ( ১০২ টেস্টে ৫২০০ রান ও ৩৮৩ উইকেট), ভারত লিজেন্ডারি কপিল দেব (১৩১ টেস্টে ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট) এবং দক্ষিণ আফ্রিকার লিজেন্ডারি জ্যাক ক্যালিস (১৬৬ টেস্টে ১৩২৮৯ রান ও ২৯২ উইকেট)।

৫৯তম টেস্টে এসে এই ৪ লিজেন্ডারির পাশে এলিট ক্লাবের সদস্যপদ পেলেন সাকিব ( ৪০২৯ রানও ২১৫ উইকেট)। এমন কৃতিত্বের দিনে ম্যাচ বাঁচানোর সংগ্রাম করেছেন সাকিব। তিন তিনটি পার্টনারশিপে দিয়েছেন নেতৃত্ব। তবে অন্তিম সময়ে এসে মনোসংযোগ ব্যহত হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »