নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টে ৪র্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোচড় খেয়েছে বাংলাপ্পপদেশ। সফরকারীদের প্রথম ইনিংসে ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই দুই ওপেনার ও অধিনায়কের উইকেট হারিয়ে নড়বড়ে অবস্থানে বাংলাদেশ!
ইনিংসের শুরুতে দলীয় ১ রানের মাথায় অভিষিক্ত মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ।
নিজের অভিষেক টেস্টে কোন রান না করেই ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর সাদমান ইসলাম অনিক ও নাজমুল হাসান শান্ত প্রাথমিক বিপদ সামাল দেওয়ার চেষ্টা করলেও স্কোরবোর্ডে ১৯ রান যোগ করতেই দলীয় ২০ রানে মাথায় সাজিদ খানের দ্বিতীয় শিকারে পরিনত হয়ে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম অনিক।
খানিক্ষন বাদেই চা বিরতির আগে মাত্র ১ রান করেই হাসান আলীর দুর্দান্ত থ্রোতে রান আউটে কাটা পড়ে ফিরে যান টাইগার দলপতি মমিলুল হক। যার ফলে মাত্র ২৩ রান তুলতেই টপ অর্ডারের প্রথম ৩ উইকেট হারিয়ে নাজুক অবস্থায় বাংলাদেশ।
সর্বশেষঃ
বাংলাদেশঃ ২৩-৩ (১০.১)
শান্তঃ ১৩*
সাদমানঃ ৩
সাজিদঃ ৪.১-১-১০-২
